প্রকাশের সময়: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ । ১১:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবটি প্রশংসার দাবিদার : বিচারপতি একেএম আব্দুল হাকিম

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর প্রেসক্লাব ভবন পরিদর্শনে আসেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

রোববার (২৭ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ ) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে
মতবিনিময় সময় অনুষ্ঠিত হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব (উপ-সচিব) মো: আব্দুস সবুর।

এই সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, এডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরাম, লাইব্রেরিয়ান সম্পাদক হাসান মাহমুদ, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্লাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন,  চাঁদপুর প্রেসক্লাবটি প্রশংসার দাবিদার, আজকে আমি এই প্রেসক্লাব দেখে খুবই আনন্দিত হয়েছি, ইনশাআল্লাহ আবার আমি এই প্রেসক্লাবে আসবো, আমরা অনেক সময় মনে করি ঢাকার পরে সবই হচ্ছে মফস্বল, কিন্তু বিষয়টি তা নয়, একটি জেলাকে নেতৃত্ব দিচ্ছে একটি প্রেসক্লাব। প্রেসক্লাবটির পরিবেশ দেখে আমি এতই আনন্দিত হয়েছি যে, আগে জানলে আজকে যে সাংবাদিকদের নিয়ে সার্কিট হাউসে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে তা আমি প্রেসক্লাবের মধ্যে দিতাম। আমাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ প্রেস কাউন্সিলরের দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করব সাংবাদিকদের জন্য কিছু করার।

তিনি আরো বলেন,  আজকে এখানে এসে জানতে পারলাম এই প্রেসক্লাবের একজন সদস্য মারা গেলে তার পরিবারকে দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়, আমাদের বিচারপতি মারা গেলে আমরা এক লক্ষ টাকা অনুদান দিয়ে থাকি, কিন্তু চাঁদপুর প্রেসক্লাবের কার্যক্রম আমাদের থেকেও এগিয়ে, আমি এই প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমরা সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য কাজ করছি । এ জন্য সাংবাদিকদের সহযোগিতা চাই ।

শুরুতেই চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও উপ-সচিব মো: আব্দুস সবুরকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ নেতৃবৃন্দ ।

সবশেষে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিমের হাতে চাঁদপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র ও সাধারণ সম্পাদক কাদের পলাশের লিখিত বই তুলে দেওয়া হয় ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন