সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নাঈমুল ইসলাম (৩০)।
এ মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। আহাজারি আর কান্নায় ভেঙে পড়েছে পরিবার ও প্রতিবেশীরা।
নিহত নাঈমুল ইসলাম উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ৯নং ওয়ার্ড দিগদাইর পশ্চিম বেপারী বাড়ির মোহাম্মদ সেলিম বেপারীর ছোট ছেলে। পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে তিনি সৌদি আরবে যান।
সৌদি প্রবাসী একটি সূত্র জানিয়েছে সোমবার ভোরে আমরা তার মৃত্যুর খবর পাই। সকালে সৌদি আরবের জেদ্দার আল-বালাদ শহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেহেদি হাসান রিমেল