শাহরাস্তিতে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার ও খাদ্যদ্রব্য পরিবেশন ও সংরক্ষণ আইনের ব্যত্যয় ঘটায় দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৮-এপ্রিল) দুপুরে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি শিবপুর বাংলা বাজারে অবস্থিত মিনা ও ঠাকুর বাজারে আফতাব অটো রাইস মিলে বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশে শাহরাস্তি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় সংশ্লিষ্টরা এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, চাঁদপুর জেলা পাট উন্নয়ন সহকারী মঈনুদ্দিন ও শাহরাস্তি মডেল থানার কর্তব্যরত পুলিশ অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পরে এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার পাটজাত মোড়কের ব্যবহার না করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০’ এর বিভিন্ন ধারায় অপরাধে অভিযুক্ত দুটি প্রতিষ্ঠানকে ৫ ও ১০ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা দণ্ড প্রধান করে।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী সহযোগিতা করেন।

মোঃ মাসুদ রানা