প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ । ৪:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ক্ষতিকর রং-দিয়ে তৈরি হচ্ছিল আইসক্রিম, জরিমানা করলো ভোক্তা অধিকার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরে ক্ষতিকর রং-দিয়ে তৈরি হচ্ছিল আইসক্রিম, এমন অভিযোগে জরিমানা করলো ভোক্তা অধিকার।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের বিপনীবাগ মমিনপাড়া এলাকায় বাজার তদারকি অভিযানে ফ্রেশকো আইসক্রিম নামে ওই কারখানার মালিককে এ জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অন্যের মোড়ক ব্যবহার, ক্ষতিকর রং মিশিয়ে ও মেয়াদবিহীন আইসক্রিম তৈরি করায় কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান চালান।

তিনি বলেন, নিয়মিত অভিযানের হিসেবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অন্যের মোড়ক ব্যবহার, ক্ষতিকর রং মিশিয়ে ও মেয়াদবিহীন আইসক্রিম তৈরি করায় ফ্রেশকো আইসক্রিম মালিককে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করে ও আদায় করা হয়েছে।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেন।

এ সময় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন