প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ । ১:৩৪ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা সভা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০-এপ্রিল বুধবার) দুপুর ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খাঁন, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, শাহরাস্তি প্রেসক্লাব সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, মেহার উত্তর ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম মজুমদার, রায়শ্রী উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশু, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ আবদুর রাজ্জাক, সূচীপাড়া উত্তর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন লিটন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মেহার দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রুহুল আমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মাকসুদ আলম, উপজেলা সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহজাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুব আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুলসী দেবনাথ প্রমুখ।
মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ,মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন