আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে শহরের শপথ চত্তরে র্যালি পূর্ব শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা মুহাম্মদ নেছার উদ্দিন সুমন।
তিনি বলেন, আজকে দেশে অনেক কিছুর পরিবর্তণ হয়েছে কিন্ত শ্রমিকের তেমন কোন পরিবর্তন হয়নি। সরকার আসে সরকার যায় কিন্তু মেহনতী মানুষ আজও সুবিধা বঞ্চিত রয়ে গেছে। তাই আজ সময় এসেছে ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠার করার। যার মাধ্যমে প্রত্যেকটি মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। মালিক শ্রমিকের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দেশের উন্নয়ন ও সমাজের উন্নয়নে মালিক শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
দেশের উন্নয়নে মালিক শ্রমিকদের মধ্যে বৈষম্য দূর করতে ইসলামী শ্রম নিতে বাস্তবায়ন করতে হবে।
ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মুহাঃ আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ মুহিবুল্লাহ বেপারীর পরিচালনায় শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাসুদুর রহামান, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সহ সভাপতি আসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইয়াছিন মিয়া প্রমূখ।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিপনীবাগস্থ ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নিজস্ব প্রতিনিধি