প্রকাশের সময়: শুক্রবার, ২ মে, ২০২৫ । ১০:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির সকল নেতাকর্মীকে দায়িত্ব নিতে হবে : ইঞ্জিঃ মমিনুল হক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংস্কারের সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল টামটা উত্তর ইউপি বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে ইছাপুরা সপ্রাবি সংলগ্ন বালুর মাঠে এটি  অনুষ্ঠিত হয় ।
টামটা উত্তর ইউপি  বিএনপির  সভাপতি শহিদ উল্ল্যাহ মিয়াজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।
তিনি বক্তব্য বলেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে নির্দেশিত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু বার্তা রয়েছে।
এ বিষয়ে আমাদের সকল নেতা কর্মী সমর্থকদের ওকিবহাল থাকতে হবে। এটি বাস্তবায়নে দলের সাংগঠনিক পরীমন্ডলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনীতিতে ও সমাজ উন্নয়নে নারীদের অংশগ্রহণের উপরে গুরুত্ব আরোপ করেন তিনি।
৫ আগস্ট এর পরে রাজনৈতিক ময়দানে কিছু নেতাকর্মী উসৃঙ্খলাতার পরিচয় দিলেও হাজীগঞ্জ শাহরাস্তিতে বিএনপির নেতাকর্মীরা ছিল  সহনশীল ও স্বাভাবিক।
তিনি আরো বলেন, ভবিষ্যতে আপনাদের সেবা করার সুযোগ পেলে সামাজিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো। আপনাদের জান মাল জীবনের স্বাভাবিক গ্যারান্টি জন্য যা করণীয় সবকিছুই করা হবে।
এছাড়া তিনি শাহরাস্তি হাজীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে সমস্যা চিহ্নিত করে দলীয় ফোরামে জমা দেওয়ার আহ্বান জানান। যেন সরকার ক্ষমতায় এলে গুরুত্ব সহকারে ওই সকল প্রকল্প বাস্তবায়ন করা যায়।
পরিশেষে তিনি আসন্ন নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে দলীয় কর্মকান্ডে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।
একই সঙ্গে তিনি আগত দলীয় নেতৃবৃন্দ কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানান।
টামটা উত্তর ইউপি বিএনপিরর যুগ্ন সাধারন সম্পাদক গোলাম ফারুক সাগর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ রুপন পাটওয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আখন্দ, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম, সাবেক আহবায়ক বেলায়েত হোসেন সেলিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব হাসান বাবলু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ ফিরোজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, উপজেলা বিএনপি নেতা শফিউল্লাহ বাচ্চু, মেহের ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাকির হোসেন, উপজেলা যুব দলের আহবায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা যুব দলের সদস্য সচিব এহতেশামুল হক গণি, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড. শাহেদুল হক মজুমদার সোহেল, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক মাসুদ হোসেন ও সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সিপন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিঃ এ বি এম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন, উপজেলা ওলামাদলের সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন।
ইউপি সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন, আয়াত আলী বেঙ্গল, শাহরাস্তি উপজেলা সেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক রবিউল আলম, হাজীগন্জ উপজেলা সেচ্চাসেবক দলের সভাপতি আঃ করিম মিয়াজী, ইউপি সেচ্চাসেবক দলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক, জিয়াউর রহমান পাটঃ, মাইনুদ্দিন, ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন, ইব্রাহিম, রায়হান শিহাব, ইব্রাহিম, জসিমউদদীন, তরুন কিবরিয়া, সাহাদাত হোসেন রতন, আঃ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন