শাহরাস্তিতে ২৭ বছর ধরে ৩ হাজার ১শ ১৯’ টি গৃহ নির্মাণ ঘর হতদরিদ্র অসহায়দের নির্মাণ করে দিয়েছেন আয়েত আলী ভুঁইয়া মেহনতী কল্যাণ ট্রাষ্ট। তারই ধারাবাহিকতায় এবার আবার ১২ পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন ও নগদঅর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলার কাঁকৈরতলা জিকে দাখিল মাদরাসা মাঠে এ গৃহ নির্মাণ সামগ্রী সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা গেছে , ওই ফান্ডের প্রতিষ্ঠাতা ও শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভুঁইয়া ১৯৯৮ সালে থেকে নিজস্ব যাকাত ফান্ডের অর্থায়নে গৃহ নির্মাণ সামগ্রী সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তিনি আরো বলেন, আমি এ ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেইনা, সৎ ও নামাজি হলেই এ সহযোগিতা করছি। এটা গরিব ও অসহায় হতদরিদ্রদের পাওনা হক, আমি আমার দায়িত্ব বোধ থেকে সে পাওনা পরিশোধ করার চেষ্টা করছি।
এ পর্যন্ত তিনি নিজ জেলাসহ সমগ্র দেশের বিভিন্ন অঞ্চলে ৩ হাজার ১ শত ১৯ টি ঘর নির্মাণ করেছেন।
আগামিতে এ ঘরের সংখ্যা ৫ হাজারে উন্নতি করণের পরিকল্পনা রয়েছে তার।
বর্তমানে দেশের শাহরাস্তি, হাজীগঞ্জ, কচুয়া, মতলব, চাঁদপুর, লাকসাম, দিনাজপুরসহ বিভিন্ন অঞ্চলে এ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও তিনি ওই কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের ৪৮ টি পরিবারকে উন্নত মানের স্টীল শীটের ঢেউটিন ও নগদ টাকা সহায়তার জন্য মনোনীত করেন।
গত বৃহস্পতিবার (১-মে) শাহরাস্তি অঞ্চলের ১২টি সুবিধাভোগী পরিবারের মাঝে এই গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অর্থ তাদের হাতে তুলে দিয়ে এ কার্যক্রম আবার উদ্বোধন করলেন।
এদিকে সুবিধাভোগী রায়শ্রী উত্তর ইউপির যাদবপুর গ্রামের শাহিনা আক্তার টিন পেয়ে ভেজায় খুশি। আসন্ন বর্ষার পূর্বে এই টিন দিয়ে ঘর তৈরি করে কষ্ট ঘোচাবেন বলে জানান তিনি।
টামটা উত্তর ইউপির বলশীদ গ্রামের শামছুন্নাহার জানান, এ টিন তার জীবন বদলে দিয়েছে। মাথা ঘুজাবার একটি অবলম্বন পেলেন।
পরিশেষে ২৭ বছর ধরে এই মহান কার্যক্রম পরিচালনাকারী দানবীর আলহাজ্ব আয়াত আলী বলেন, আমি নামাজি ও পরহেজগার পরিবারকে প্রাধান্য দিয়ে থাকি। ধর্মভিরু লোকরা আল্লাহর প্রতি সর্বসময় অনুগত প্রদর্শন করে। এসব লোক ভালো মানুষ হয়ে থাকে।
ওই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি আবু ইউসুফ রূপণ পাটওয়ারী ,মমতাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহেতেশামুল হক গনী, যুগ্ম আহবায়ক মাসুদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ শিকদার, পৌর বিএনপি নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা