প্রকাশের সময়: সোমবার, ৫ মে, ২০২৫ । ৯:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছাত্রনেতা সুমন আশিকাটি বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সুমনকে পদোন্নতি দেওয়া হয়েছে। গত ১ মে বিকালে চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ জালাল মিশন ও সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান আশিকাটি ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়। নবনির্বাচিত কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে আশিকুর রহমান সুমন।

এই প্রতিবেদককে আশিকুর রহমান সুমন বলেন ১৯৯১ সালে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শকে বুকে ধারণ করে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হই। ১৯৯৬ সালে আশিকাটি ইউনিয়নের পূর্ব হোসেনপুর ৫নং ওয়ার্ড  ছাত্রদলের ক্রিয়া সম্পাদকের দায়িত্ব পালন করি। ১৯৯৮ সালে ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি। ২০০১ সালে ইউনিয়ন ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক ও ২০১১ সালে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হই। ২০১৫ সালে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। ২০২২ সালে আশিকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছি।

বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ২০১০ সালে বিস্ফোরক আইনে মামলা, ২০১৩ সালে গাছ কাটা মামলা, ২০১৪ সালে অগ্নিসংযোগ মামলা, ২০১৬ সালে নৌকা পোড়ানোর মামলা, ২০১৮ সালে গায়েবী মামলা অভিযুক্ত করা হয় আমাকে। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আশিকাটি ইউনিয়নের কেন্দ্র কমিটির আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করি।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -৩ নির্বাচনী এলাকার ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের আশিকাটি ইউনিয়ন ৪ ও ৫নং ওয়ার্ডের কেন্দ্র কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করি।
এছাড়াও চাঁদপুর সদর উপজেলা পরিষদ ও ইউপি নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি।
আশিকাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার মাটি ও মানুষের নেতা জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে আগামী নির্বাচনে ধানের শীর্ষ প্রতিকে জয়-যুক্ত করবো ইনশাআল্লাহ।
এছাড়াও দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা করেন তিনি।
সেই সাথে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ জালাল মিশন ও সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান কে আন্তরিক ধন্যবাদ জানাই।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন