প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫ । ৮:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে ভ্রাম্যমান আদালতে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬- মে) পৌরসভার শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার নির্দেশানায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেন। ওই অভিযানের নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

সংশ্লিষ্ট প্রশাসন সূত্র জানায়, ওই অভিযানের সময় ডায়াগনস্টিক সেন্টার গুলোতে কর্মরত টেকনিশিয়ানের সার্টিফিকেট ও লাইসেন্স হালনাগাদ না থাকা,পরীক্ষায় ব্যবহৃত কিটের গুণগতমান ও মেয়াদসহ নানান অসংগতি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধির বরখেলাপ দৃষ্টিগোচর হওয়ায় ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড প্রদান করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ফাতেমা ল্যাব, দি খান ডায়াগনষ্টিক সেন্টার ও মডার্ণ ল্যাব।

প্রশাসন সূত্র আরো জানা গেছে, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ৬(১) ও ৮ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় অপরাধে ভ্রাম্যমান আদালতে ২৫ +১৫+৫  সর্বমোট ৪৫ হাজার টাকা অথর্দণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকলিমা জাহান জানান, সরকারি নিয়ম নীতির বাইরে কোন প্রতিষ্ঠানকে জনগণের জীবন নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না। জনগণের শারীরিক নিরাপত্তা বিধান করা স্বাস্থ্য প্রশাসনের কর্তব্য। ওই মোতাবেক অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে, উপজেলা নির্বাহী অফিসার জানান, সমগ্র উপজেলায় সকল অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আগামী দিনগুলোতে সরকারি নিয়ম নীতি মেনে সকল প্রতিষ্ঠানকে ব্যবসা করতে হবে।

যেকোনো প্রতিষ্ঠান অনিয়মে জড়িয়ে পড়লে তাদের আইনের আওতায় আনা হবে। এ কাজে সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর ফায়দুল্যা মিঞা, উপজেলা সহকারী ভূমি কার্যালয়ের কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম শাহরাস্তি থানার কর্তব্যরত পুলিশ অফিসার ও সঙ্গীয় ফোর্স।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন