প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫ । ১০:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে এক স্কুলছাত্রীকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (৫ মে) রাতে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত রোববার (৪ মে) রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথাকাটাকির একপর্যায়ে রাগ করে বাড়ির পেছনে চলে যায় ওই স্কুলছাত্রী। সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা তিন যুবক সাফায়েত (১৮), লামিম (১৮) ও রাব্বি (১৯) তাকে জোরপূর্বক ধরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।

ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে থানায় নিয়ে আসে এবং তার মৌখিক জবানবন্দির ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, ভুক্তভোগী পরিবার থেকে মৌখিকভাবে বিষয়টি জানানোর পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ভুক্তভোগীকে থানায় নিয়ে আসি। তার জবানবন্দি অনুযায়ী রাতেই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তার মা তিন কিশোরকে আসামি করে মামলা দায়ের করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন