প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫ । ৯:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে গভীররাতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে গভীররাতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে কৃষিজমির টপসয়েল উর্বর মাটি লুণ্ঠনকারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দিবাগত- রাত উপজেলার চিতোষীপূর্ব-পশ্চিম ইউপি সালেঙ্গা ও নুনিয়া ফসলি জমিনের মাঠে যৌথবাহিনীর সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি কিছু অবৈধ মাটি ব্যবসায়ী প্রশাসনের নজর এড়াতে রাতের বেলায় ফসলি জমিনের টপসয়েল উর্বর মাটি কেটে উজাড় করছে। এতে ক্ষতিগ্রস্থ জমির মালিকরা উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার নির্দেশে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার হাজীগঞ্জের সেনা ক্যাম্প ও শাহরাস্তি মডেল থানা পুলিশ সদস্যেদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
ওই সময় ভ্রাম্যমাণ আদালতে নুনিয়া ফসলি জমিনের মাঠে অভিযুক্ত মাটি ব্যাবসায়ী মোঃ ইউছুফকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে বেকু মেশিন জব্দ করা  হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি কৃষিজমির টপসয়েল বা উর্বর মাটি কেটে তা বাণিজ্যিকভাবে বিক্রয়ের উদ্দেশ্য স্থানান্তর করছিলেন। যেটি প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এ বিষেয়ে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার বলেন, “কৃষিজমির মাটি বাণিজ্যিক উদ্দেশ্যে স্থানান্তর (লুণ্ঠনের) বিষয়ে প্রশাসন অতন্দ্র প্রহরির মতো জাগ্রত রয়েছে। আইনের প্রতি সম্মান রেখে ও দেশের খাদ্য নিরাপত্তা ও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে সেনাবাহিনীর একটি টিম, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার সহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাজে নিয়োজিত আনসার সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী সহায়তা করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন