ফরিদগঞ্জ পৌর ছাত্রদল নেতা ও ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম শেখের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে পৌর ছাত্রদল।
শুক্রবার (৯মে ২০২৫) বিকালে উপজেলা সদরের কালির বাজার চৌরাস্তা এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একই কারণে পৌর ছাত্রদল ভাটিয়ালপুর চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিলেও প্রশাসন ও পুলিশের অনুরোধ তা স্থগিত করেন এবং তাৎক্ষনিক এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
জানা গেছে, বৃহষ্পতিবার (৮মে ২০২৫) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জের ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারের ইজারা কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যাতে অন্তত ১০জন আহত হয়। এই ঘটনার সময়েই ভাটিয়ালপুর চৌরাস্তার বাজারের ব্যবসায়ী ও ফরিদগঞ্জ পৌর ছাত্রদল নেতা ও ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম শেখের উপর হামলার ঘটনা ঘটে। এতে সে মারাত্মক হয়।
এই ঘটনার প্রতিবাদে ফরিদগঞ্জ পৌর ছাত্রদল শুক্রবার (৯মে ২০২৫) বিকালে ভাটিয়ালপুর চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। কিন্তু বৃহষ্পতিবারের ঘটনার পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় এবং প্রশাসন ও পুলিশের অনুরোধের প্রেক্ষিতে তা স্থগিত করে একই সময়ে উপজেলা সদরের কালির বাজার চৌরাস্তা এলাকায় প্রতিবাদ সমাবেশ করে তারা।
পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব আমজাদ হোসেন শিবলুর পরিচালনায় প্রতিবাদে সমাবেশে আগামী ৩দিনের মধ্যে হামলাকারীদের আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আল্টিমেটাম দেয় তারা।
তারা জানায়, গত ১৭ বছর যারা আওয়ামীলীগের দোসর হিসেবে কাজ করেছে তারাই এখন আবার ভোল পাল্টে ফেলেছে। ছাত্রদল নেতা নাঈম শেখের উপর তারাই কোন কারণ ছাড়াই হামলা করেছে।

এস. এম ইকবাল