শাহরাস্তিতে দুই দিনে পাগলা কুকুরের কামড়ে ১০জন আহত হয়েছে।
ওই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলার চিতোষী পূর্ব-পশ্চিম ইউপির মনিপুর ও পাথৈর এবং রায়শ্রী দক্ষিণ ইউপির ঘুঘুরচপ ও প্রসন্নপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানায়, শুক্রবার সকালে ওই ইউপির মনিপুর গ্রামের মহরম আলীর পুত্র এরশাদ হোসেন (৩০), পার্শ্ববর্তী ইউপির পাথৈর গ্রামের ইউসুফের পুত্র শাহজালাল (৪০), রহমত আলীর পুত্র আবু তাহের (৬০), পরি কালুর পুত্র মোঃ আব্দুর রহিম (৫৫)পাগলা কুকুর তেড়ে এসে কামড় দেয়।
শুক্রবার আহতরা শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসক খালেদুর রহমান টিটু থেকে ব্যবস্থাপত্র নিয়ে ভ্যাকসিন দিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার সকালে উপজেলার ঘুঘুরচপ পাটোয়ারী বাড়ির আলমের শিশুপুত্র জাবেদকে (১২) একটি পাগলা কুকুর তেড়ে এসে কামড় বসিয়ে দেয়।
এরপর দুপুরের দিকে ওই কুকুর একই ইউপির প্রসন্নপুর গ্রামে গিয়ে হাজির হয়। সেখানে একে একে পাঁচ জনকে কামড়িয়ে আহত করে।
আহতরা হলেন, মিলন চন্দ্র পাল (৬০) জীবন বর্মনের শিশু পুত্র প্রীতম (৩), মানিকের তিন বছরের পুত্র,ওমর ফারুকের স্ত্রী ফেরদৌস আক্তার (৪০), আঃ ফারুকের হোসেনের স্ত্রী শাহীন আক্তার (৩৫)। এছাড়া ওই এলাকার জনৈক আবুল কালামের ছাগল কামড়িয়ে আহত করে।
ভুক্তভোগী পান ব্যবসায়ী বিমল চন্দ্র পাল জানান,তিনি স্থানীয় খিলা বাজারে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে কুকুরের কামরের আক্রমণের শিকার হন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকলিমা জাহান বলেন, কুকুরে কামড়ে আহতদের রেবিক্স ডিসি ইনজেকশন দিতে হয়।
আক্রান্তরা চাইলে চাঁদপুর জেলা সরকারি হাসপাতাল অথবা নিজস্ব অর্থায়নে একমাসে মোট পাঁচ ডোজ ইনজেকশন দিতে হবে।

মোঃ মাসুদ রানা