কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহবুব আলম বৃহস্পতিবার (১৫ মে) সকালে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশনে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম।
মাহবুব আলমের বিরুদ্ধে ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজনে ইফতার মাহফিলে অনুষ্ঠানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং তার স্ত্রী, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী যাওয়ার পথে বদরপুর এলাকায় গাড়ি বহরে ভাঙচুর ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠন নেতাকর্মীদের উপর হামলার করেন ।
এই ঘটনায় গোবিন্দপুর গ্রামের জিনাত আলীর ছেলে মতিউর রহমান বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন।
ওই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম এবং সাবেক মেয়র নাজমুল আলম স্বপনসহ মোট ৮৯ জনকে এজাহার নামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া অজ্ঞাত ৫শ জনকে বিবাদী করা হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, মাহবুব আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশনে গ্রেফতার করা হয়েছে।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া