‘রক্তদানে বাঁচবে প্রাণ, করবো মোরা রক্তদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোগীর সেবায় নিয়োজিত সেচ্ছাসেবী সামাজিক সংগঠন লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে।
বুধবার (২১ মে) উপজেলার কালাচৌকিদার মোড়ে লিল্লাহিয়াত ব্লাড ডোনেশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুরের প্রধান উপদেষ্টা রিয়াজ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ রিয়াদ সিকদার, যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হোসেন সুমন, মোঃ জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য মোঃ নাহিদুল ইসলাম, মো সুমন আহমেদ, আহমেদ মেহেদী, মোঃ সাকিল হোসাইন, হাসান আল মাহমুদ এবং শাহরিয়ার আহমেদ সোহেল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এই কর্মসূচির মাধ্যমে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পেরেছেন, যা ভবিষ্যতে রক্তদানের মতো মহৎ কাজে অংশ নিতে তাদের উৎসাহিত করবে বলে মনে করছেন আয়োজকরা।
লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

মোঃ সাজ্জাদ হোসেন রনি