প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫ । ৭:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের মতলবে জোড়পূর্বক ভূমি দখলের চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণের ৬নং উপাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব বাখরা গ্রামের সূত্রধর বাড়ীতে একটি সনাতন পরিবারকে জোড়পূর্বক ভূমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
২৪ মে শনিবার রাতে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন ভুক্তভোগী দীপক চন্দ্র সূত্রধর(২৭)।
তিনি জানান, আমাদের পাশের বাড়ীর কতিপয় লোকজন আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ থাকা সত্ত্বেও আমাদের পৈতৃক বসত ভিটা জোড়পূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। আমাকে মিথ্যা অভিযোগে জেলে পাঠিয়ে সেই সুযোগে আমাদের টয়লেট, রান্না ঘর, চাপ কল ভেঙ্গে দিয়ে প্রতিপক্ষরা দেয়াল উঠিয়েছে। এখন আমাদের চলাচলের রাস্তাটুকুসহ পুরো বাড়ীতে গৃহবন্ধীর মতো করে রেখেছে। এখন যেকোন সময় আমাদের বসতভিটাসহ উচ্ছেদের পরিকল্পনা করছে ওই গং।
আরেক ভুক্তভোগী পরেশ সূত্রধর বলেন, আমাদের বাড়ীর জমি ১৯৩৫ সাল হতে আমরা ভোগ দখল করে আসছি। খরিদ সূত্রে এই জমির মালিক ও দখলদার আমরা। যেখানে দখলদারিত্বে এখনো আমাদের কিছু জমি কম রয়েছে। আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছি না। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রতিবেশী নিরঞ্জন, নারায়ন ও বৃন্দাবনেরা ওই জমি হতে আমাদের উচ্ছেদের পায়তারা করছে। আমরা নিরীহ বিধায় আমাদের পাশে কেউ এগিয়েও আসছে না। আমরা সেনাবাহিনী, প্রশাসনসহ সকল সুধীমহলের কাছে এর সুষ্ঠু সমাধান চাচ্ছি।
এ রিপোর্ট লেখাকালে অভিযোগ প্রসঙ্গে তাৎক্ষনিক নিরঞ্জন গংদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন