প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫ । ১১:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বল কুড়াতে গিয়ে প্রাণ গেল সাইফের, শোকে স্তব্ধ পরিবার

মেহেদি হাসান রিমেল

চাঁদপুরের হাজীগঞ্জে ক্রিকেট বল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাইফ বিন আনোয়ার (১১) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মে) বিকেলে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার টিনশেড ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় সাইফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় সাইফের।

নিহত সাইফ বিন আনোয়ার (১১) হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের কাশারি বাড়ির আনোয়ার হোসেন লিটনের ছেলে। সে একই এলাকার আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সহপাঠীদের সাথে খেলতে যায় সাইফ। মাদরাসার টিনশেড ভবনে ক্রিকেট বল চলে গেলে সেই বল কুড়িয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সাইফ। মাদরাসার টিনশেডে আগে থেকে বিদ্যুতের আর্থিং দেয়া ছিল।

স্থানীয়দের অভিযোগ- মাদরাসার টিনশেড ভবনে কেন আর্থিং দেয়া ছিলো? এ দুর্ঘটনায় সাইফই নয় আহত হওয়ার সম্ভাবনা ছিলো অনেকের। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদঘাটন করে বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, বিষয়টি জানা নেই। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন