প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫ । ১১:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সরকারের ভূমি সংক্রান্ত সেবা জনগণের দ্বারপ্রান্ত রয়েছে : ইউএনও নিগার সুলতানা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে ভূমি সেবা সপ্তাহ- ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে শাহরাস্তি উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি পালন করা হয়।
শাহরাস্তি সহকারী  কমিশনার (ভূমি)) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের সভাপ্রধানে এতে প্রধান অতিথির আসন অলংকৃত করে  বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশের ভূমি সংক্রান্ত সেবা এনালগ পদ্ধতি থেকে ডিজিটালাইজ করা হয়েছে। এ ভূমি সংক্রান্ত সেবা জনগণের দ্বারপ্রান্তে রয়েছে চাইলেই এটি সহজে যে কেউ গ্রহণ করতে পারেন। প্রচলিত ভূমি আইনের সুষ্ঠ প্রয়োগ ও গ্রাহক পর্যায়ে এটিকে গ্রহণ করতে প্রয়োজন দৃষ্টিভঙ্গি ও সামাজিক বিভিন্ন অবক্ষয় থেকে নিজেদেরকে বদলে ফেলা। তাহলে কাঙ্খিত সেবা সহজিকরণ ও পেতে সহজ হবে। ফলে ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়ন বদলে যাবে জনভোগান্তি।
আগামী প্রজন্ম ভূমি ব্যবস্থাপনায় সুন্দর একটি পরিবেশ দেখতে পাবে।
এসময় শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খানের প্রাণবন্ত সঞ্চালনায় সভাপতির বক্তব্য শাহরাস্তি উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার ভূমি সেবা সংক্রান্ত আইনের নানান বিষয়াদি নিয়ে মূল প্রবন্ধ ও বিস্তারিত তুলে ধরেন।
এ সময় অন্যান্য অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকলিমা জাহান, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ জামায়েত ইসলামি শাহরাস্তি উপজেলা আমির মোঃ মোস্তফা কামাল, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মোস্তফা কামাল, শাহরাস্তি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজি, শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী।
এছাড়া অফিসারদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অফিসার ও কৃষিবিদ আয়শা আক্তার, যুব উন্নয়ন কর্মকতা শামছুল আমিন, শাহরাস্তি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শাহজাহান পাটোয়ারী, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মো: হাবিবুর রহমান ভুইঁয়া, সাধারন সম্পাদক নোমান হোসেন আখন্দ, রাগৈ ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মোঃ মনির হোসেন, পৌর ছাত্র দলের আহবায়ক মাজারুল ইসলাম জুয়েল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উপজেলা ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী  প্রমুখ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন