প্রকাশের সময়: সোমবার, ২৬ মে, ২০২৫ । ১২:০৪ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা ও র‌্যালী

এস. এম ইকবাল
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত ” এ শ্লোগানকে সামনে রেখে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে জনসচেতনতামূলক সভা ও রেলী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) দুপুরে গুপ্টি পশ্চিম ইউনিয়নের আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ.আর.এম জাহিদ হাসান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ভূমি হলো মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদ যেন জটিলতা ও হয়রানি থেকে মুক্ত থাকে, তা নিশ্চিত করতেই সরকার ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কাজ করে যাচ্ছে। আমরাও প্রশাসনের প্রতিনিধিত্ব করে এই সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”
উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর ছিদ্দিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুবিদপুর পূর্ব ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বাহাদুর শাহ্, আষ্টা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনির পাটওয়ারী, আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, আষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা সুলতানা, গুপ্টি পশ্চিম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সমাজ সেবক আব্দুল মান্নান, আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য শাহীন পাটওয়ারী প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন