প্রকাশের সময়: সোমবার, ২৬ মে, ২০২৫ । ৩:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে মিরপুর ক্যাডট মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও সম্মাননা বিতরণ

নিজস্ব প্রতিনিধি

মিরপুর ক্যাডট মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪-এর সনদ ও সম্মাননা বিতরণ করা হয়েছে। ২৫ মে রোববার বিকেলে মতলব কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব মোঃ জাকির হোসেন কামাল।

তিনি বলেন, ভালো শিক্ষার্থী হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া খুব জরুরি। আমাদের সমাজে ভালো মানুষের বড্ড অভাব রয়েছে। জীবনে ভালো মানুষ হতে না পারলে ভালো শিক্ষার্থী হলে সেটি কোন কাজে আসবেনা। চাঁদপুরের মধ্যে মতলব একটি আলোকিত উপজেলা। এই এলাকার অনেক সূর্য সন্তান তাদের জীবন ও কর্মের আলোয় বাংলাদেশকে আলোকিত করেছে। তোমরা ভালো মানুষ হয়ে বাংলাদেশের বুকে চাঁদপুরকে আলোকিত জেলায় হিসেবে গড়ে তুলবে।

চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের উপদেষ্টা দুলাল গোস্বামীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণাল কান্তি দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ফারুক আহমেদ বাদল, ১১১ নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলি আক্তার, ফয়সাল আহাম্মেদ তারেক, ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান, অভিভাবক মোঃ রাশেদুজ্জামান।

আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন মিরপুর ক্যাডট মেধাবৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক এবং চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের সহকারী প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাস।

অনুষ্ঠানে মিরপুর ক্যাডট মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া মেধা ক্রমে ১১ জন, ট্যালেন্টপুলে ২৭ জন, সাধারণ গ্রেডে ২৯ জন, স্পেশাল গ্রেডে ২৫ জনসহ মোট ৯২ জন শিক্ষার্থীকে সনদ ও সম্মাননা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষক নাজনীন নাহার, কাকলি দাস, নুসরাত জাহান, রনি, সাংবাদিক ও লেখক আশিক বিন রহিম এবং রিমঝিম শীল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন