প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২ । ৪:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় বিলকিস সুলতানা একাডেমীতে ২ নং আওয়ামী লীগর সাধারণ সম্পাদক, ওয়ার্ড মেম্বার মোঃ শাহাদাত হোসেন মিজির সভাপতিত্বে ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজী, সহ সভাপতি খন্দকার শাহিদুল আলম মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান হাওলাদার সাজু,  শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম হাওলাদার, সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টু খান, দুলাল পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক বেপারী, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি উজ্জ্বল খান, সাধারণ সম্পাদক সোহেল হাজী, সাংগঠনিক সম্পাদক রাছেল খান, সংরক্ষিত মহিলা সদস্য  মুক্তা বেগম, ১নং ওয়ার্ড সদস্য নাজির হোসেন, ৯নং ওয়ার্ড সদস্য কবির হোসেন রনি, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাজু পাঠান, সমাজ সেবক মাসুদ খান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন কাজী, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিস বেগম, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার আবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, তৃনমূলের মতামত নিয়ে সরকার উন্নয়ন করছে, শাহমাহমুদপুর ইউনিয়নের উন্নয়নের লক্ষে প্রতিটি ওয়ার্ডেই উন্নয়নের জন্য ওয়ার্ড সভা করা হবে, শাহমাহমুদপুর ইউনিয়ন থেকে মাদক, ইভটিজিং, সন্ত্রাস, বাল্য বিয়ে বন্ধের লক্ষ্যে কাজ করা হবে, সকল ধরনের অনিয়ম দূর করতে সকলকে সহযোগীতা করতে হবে। সরকারের উন্নয়ন গুলো মানুষের দৌড় ঘোড়ায় পৌছে দিতেই এ ওয়ার্ড সভার আয়োজন করা হয়েছে। ওয়ার্ডের সমস্যা, সম্ভাবনা নিয়েই পঞ্চবার্ষিকীর এ ওয়ার্ড সভা করা হচ্ছে। শাহমাহমুদপুরকে একটি মডেল ও আলোকিত ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়েইকাজ করছি।
অনুষ্ঠানে শিক্ষক, সমাজ সেবক, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন