প্রকাশের সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫ । ১১:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাইমচরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ সাজ্জাদ হোসেন রনি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাইমচরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) বাদ জুম্মা উপজেলার আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও হসপিটাল জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের দিকনির্দেশনায় হাইমচর উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো যৌথভাবে এই মাহফিলের আয়োজন করে।
আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক খান, খোরশেদ আলম কোতোয়াল, বিল্লাল হোসেন আখন, আবু তাহের সরদার, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, বোরহান উদ্দিন জোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির মিয়াজী, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন, ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ আখন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোঃ আলমগীর হোসাইন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
হাইমচর হসপিটাল জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক প্রভাষক হারুনুর রশিদ গাজীর পরিচালনায় উপস্থিত ছিলেন ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য আক্তার হোসেন হাওলাদার, যুবদলের আহ্বায়ক জহির মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। হসপিটাল মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা জুলফিকার হাসান মুরাদ।
মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন