প্রকাশের সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫ । ১১:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
শুক্রবার (৩০ এ মে ২০২৫) বিকেল ৪টায় উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে দলীয় কার্যালয়ে  উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এবং কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের নির্দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক জেলা ছাত্রদল নেতা ও‌ জেলা যুবদল নেতা সাংবাদিক সোহেল খান,  উপজেলা বিএনপির নেতা সেলিম হোসেন পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কাদের, বিএনপির নেতা ইব্রাহিম খান মিলন, আনোয়ার পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, নাছির হোসেন, ছাত্রদল নেতা হাছান আল মামুন, শাহীন খান, রিয়াদ হোসেন, রুবেল হোসেন ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থতা ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন