প্রকাশের সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫ । ১১:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পার্টি অফিসের আশপাশে অনেক হাইব্রিড নেতা দেখা যায় : শেখ ফরিদ আহমেদ

নিজস্ব প্রতিনিধি

মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শুক্রবার (৩০ মে) বিকেলে জেলা বিএনপির নতুন কার্যালয়ে নেতা-কর্মীদের উপস্থিতিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচসা সভায় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, কিছু বিপথগামী সেনা সদস্য আমাদের মহান নেতাকে গুলি করে হত্যা করে। আমি মনে করি, এর পেছনে আওয়ামী লীগের হাত ছিলো।

আমরা যদি জিয়াউর রহমানকে পছন্দ করি তাহলে বিভিন্ন কুচক্রী মহল আমাদের নামে প্রপাগান্ডা ছড়ায় কীভাবে। ফ্যাসিবাদী শেখ হাসিনা ১৫ বছর বেগম খালেদা জিয়াকে জেলে রেখেছে। ন্যায়-বিচারের মাধ্যমে সকল মামলা থেকে খালাস পেয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান।

এখন আমাদের দলে অনেক হাইব্রিড নেতার জন্ম হয়েছে। পার্টি অফিসের আশপাশে তাদের দেখা যায়। হাইব্রিড নেতাদের কাছ থেকে দূরে থাকতে হবে।

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মুনীর চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ডিএম শাহাজাহান, সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, আফজাল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুনুর রশিদ, সদর থানা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন প্রমুখ। সভায় মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামাদলের সভাপতি মাও. জসিম উদ্দিন।

সভায় জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মাসুদ মাঝি, সদস্য সচিব শামসুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামছুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন