প্রকাশের সময়: শনিবার, ৩১ মে, ২০২৫ । ৭:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে হবে : উপ-সচিব মাহবুব আলম

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ায় “তারুণ্যের দক্ষতা উন্নয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভুমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠান হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) উপ-সচিব মোঃ মাহবুব আলম।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,বিশ্ব এখন অনেক উন্নতি সাধন করেছে, তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী’র সভাপতিত্বে ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা মোশারফ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রোগ্রামার মোঃ জাকির হোসেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন,উপজেলা প্রকৌশলী আবদুল আলিম লিটন, উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম সোহেল রানা, কচুয়া থানার ওসি তদন্ত জিয়াউল হক, কচুয়া পলিটেকনিক স্কুলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক শিক্ষক আনাস আল জাহিদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাধারন সম্পাদক মোঃ এমদাদ উল্লাহ প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন