প্রকাশের সময়: শনিবার, ৩১ মে, ২০২৫ । ৮:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলবে সিফাতের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ও উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিফাতের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে-২০২৫) বিকেলে উপজেলার কাজিয়ারা এলাকায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সায়েদুল হক মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম সিফাতের পরিচালনায় বক্তব্য রাখেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শিপন মৃধা, সদস্য মানিক পাটোয়ারী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হাসান অপু, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিজান প্রধান, সাবেক সভাপতি ওয়াছিউদ্দিন মৃধা, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ মৃধা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রধান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা আলাউদ্দিন প্রধান, ছাত্রদল নেতা সুজন প্রধান, তানভীর আহম্মেদ বাবু প্রধান, জিসান মৃধা, মাসুদ প্রধানসহ মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কাজিয়ারা জামে মসজিদের খতিব মাওলানা নুরে আলম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন