শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের স্থপতি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০-মে) বৈরী আবহাওয়ার মধ্যে শাহরাস্তি উপজেলা বিএনপি’র ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে পৌরশহরের কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানা গেছে , ওইদিন শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূইঁয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য, সাবেক জেলা বিএনপির সফল সভাপতি ইঞ্জিঃ লায়ন মমিনুল হক উপস্থিত ছিলেন।
তিনি বক্তব্য বলেন, আজ বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলটির প্রবক্তা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে এখানে সমবেত হয়েছেন। জিয়াউর রহমানের আত্মমর্যাদা সম্পন্ন রাজনৈতিক দর্শন এই ভালোবাসার সৃষ্টি করেছে। তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারতো।
তিনি মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে মুক্ত করেছেন, দেখিয়েছেন সফলতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বপ্নদ্রষ্টা ও রুপকার। তার স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব ও স্বাধীনতার ঘোষণা এবং দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। তিনি শুধু একজন রাষ্ট্রনায়কই নন, ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তার নেতৃত্বেই এ দেশে রাজনৈতিক বহুমাত্রিকতার ভিত্তি রচিত হয়। তিনি মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি দেশের আত্মমর্যাদাসম্পন্ন এক রাজনৈতিক দর্শন সৃষ্টি করেছেন, যা আজও দেশসমৃদ্ধিতে প্রাসঙ্গিক।
এছাড়া তিনি হাজীগঞ্জে শাহরাস্তি নির্বাচনী এলাকায় দলীয় নেতৃবৃন্দকে যে কোন অপকর্মের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে যদি কেউ অপরাধ করে থাকে তাদের সনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলো সতর্ক করে দেন। পরিশেষে তিনি দলীয় নেতৃবৃন্দকে কষ্ট করে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
ওই সময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, হাজীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও বিএনপি নেতা মোজাম্মেল হোসেন, উপজেলা পিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটওয়ারী লিটন, যুগ্ন সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, পৌর বিএনপি সহ সভাপতি মোঃ আবুল কালাম, শফিউল্লাহ বাচ্চু, জহিরুল ইসলাম বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, সাবেক যুবদলের সভাপতি ও বিএনপি নেতা মোঃ আব্দুল মান্নান, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব হাসান বাবলু, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সেচ্চাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সিপন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি, ইউপি বিএনপি নেতা শামীম আহমেদ, মাহবুব আলম, উপজেলা পৌরসভা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওই সময় নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বক্তাগন বলেন তিনি ছিলেন বাংলাদেশের সফল রাষ্ট্রপতি।আজ দেশের এই ক্লান্তি লগ্নে তার ঘটিত দল বিএনপি’র রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া একান্তই প্রয়োজন। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা ।

মোঃ মাসুদ রানা