প্রকাশের সময়: সোমবার, ২ জুন, ২০২৫ । ৯:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাইমচরে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচর উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায় সোমবার গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। হাইমচর উপজেলা পরিষদ সভাকক্ষে বেলা ১২টায় এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও অমিত রায়। এ সময় হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম তার বক্তব্যে নবাগত ইউএনও’কে স্বাগত জানান এবং হাইমচরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, এবং আইন বিষয়ক সম্পাদক মোঃ শরীফ হোসেন। বক্তারা হাইমচরের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং ইউএনও’র সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মহসিন মিয়া, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাধারণ সদস্য আবুল কালাম আজাদ রাসেল, আবুল খায়ের, মাজহারুল ইসলাম সৈকত, শাহ মোঃ মফিজ সহ অন্যান্য গণমাধ্যমকর্মী।
নবাগত ইউএনও অমিত রায় গণমাধ্যম কর্মীদের সাথে খোলাখুলি আলোচনার মাধ্যমে হাইমচরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। তিনি স্থানীয় উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন এবং ভবিষ্যতেও গণমাধ্যম কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষার আশ্বাস দেন। এই মতবিনিময় সভা হাইমচরের প্রশাসনিক ও গণমাধ্যম মহলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন