ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার এসিস্টেন্ট সেক্রেটারী মনোনীত হয়েছেন আলহাজ্ব হাফেজ মাওলানা নাসির উদ্দিন।
শুক্রবার (২ জুন) বাদ মাগরিব আইএবি জেলা কার্যালয়ে জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মকসুদুর রহমান এসিস্টেন্ট সেক্রেটারি পদে আলহাজ্ব হাফেজ মাওলানা নাসির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা গাজী মোহাম্মদ হানিফ, সহ-সভাপতি আলহাজ্ব জামিল আহমদ জাকির, পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানি, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দ্বীনকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেই ইসলামী আন্দোলনের কর্মীরা পথ চলে। গণমানুষের প্রাণের প্রিয় সংগঠনে পরিণত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বর্তমান সময়ের সুশৃংখল এবং দায়িত্বশীল সংগঠন হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদেরকে প্রতিনিয়ত প্রমাণিত করে যাচ্ছে।

সাইদ হোসেন অপু চৌধুরী