প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ । ১০:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউপি সদস্য কবির হোসেন রনির শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য কবির হোসেন রনি।
ঈদ-উল-আযহা উপলক্ষ্যে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাহমাহমুদপুরসহ সকল মুসলিম জাতিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।
তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সফলতা। ঈদের দিনের মত আগামী দিনগুলো হোক অনাবিল আনন্দময়। পবিত্র ঈদুল আযহার দিনে সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।
শাহমাহমুদপুর ইউনিয়নসহ দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্যে ও নিরাপদ জীবন কামনা করছি। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন