প্রকাশের সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫ । ৬:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

অনলাইন ডেস্ক

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও ব্যাটারিচালিত একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাজারের পাশের দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলি ভুট্টু জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের অবস্থাও আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে রয়েছেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের গনি মিয়া (৪০), লিয়াকত (১৮) ও ইবনুল (১৮)। তারা সকলেই ব্যাটারিচালিত ইজিবাইকে করে গন্তব্যে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বাস বিপরীত দিক থেকে এসে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে এবং নিহতদের মরদেহ থানায় আনা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন