প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২ । ৫:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রথম কার্যকরি পরিষদের সভা

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ২০২২-২০২৩ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল ইমরান শোভন। সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, টেলিভিশন সংবাদিক ফোরামের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য গোলাম কিবরিয়া জীবন, শরীফ চৌধুরী, রহিম বাদশা, সোহেল রুশদী, ফারুক আহমদ, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, আবদুল আউয়াল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, কোষাদক্ষ তালহা জুবায়ের ও প্রচার ও দপ্তর সম্পাদক ওয়াদুদ রানা।

সভার শুরুতে কোরআন তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের সম্মানিত সদস্য আবদুল আউয়াল রুবেল ও গীতা পাঠ করেন লক্ষ্মণ চন্দ্র সূত্রধর। সভায় বার্ষিক কর্মপরিকল্পনায় উপস্থিত হলে সকল সম্মানিত সদস্য তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

এসময় সংগঠনের কার্যক্রমকে তরান্বিত করতে বেশি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন