প্রকাশের সময়: রবিবার, ৮ জুন, ২০২৫ । ১০:৪৮ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৩ বছরের সাজা এড়াতে ৫ বছর পলাতক, কাশেম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

নোয়াখালীর হাতিয়ায় সরকারি কর্মচারীকে আঘাত করার মামলায় তিন বছরের সাজা পাওয়া পলাতক আসামি আবুল কাশেম (৪৫) ঈদ উদযাপন করতে বাড়ি ফিরলে শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হন।

শনিবার (৭ জুন) রাতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার শাহে আলমের ছেলে।

হাতিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল আবেদিন জানান, ২০০৫ সালের একটি মামলায় সরকারি কর্মচারীর উপর হামলার অভিযোগে আবুল কাশেমকে আদালত ২০২০ সালে তিন বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এসআই আরও বলেন, “পুলিশের কাছে তথ্য ছিল যে কাশেম ঈদ উপলক্ষে বাড়িতে ফিরছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, “আবুল কাশেম একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও ঈদে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়ে অবশেষে ধরা পড়লেন আবুল কাশেম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন