প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২ । ৫:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদর ও হাইমচরে শীতার্তদের মাঝে রেদওয়ান খান বোরহানের শীতবস্ত্র বিতরন

অনলাইন ডেস্ক
গাজী মোঃ মহসিন : বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, ভয়েস বাংলা ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সিটি নিয়ন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক এবং চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনের জনপ্রিয় ব্যাক্তিত্ব আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহানের ব্যাক্তিগত উদ্যেগে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সমাজের শীতার্ত অসহায়, দরিদ্র, দুস্থ, দলীয় নেতাকর্মী এবং সুবিধা বঞ্চিত নারী-পুরুষদের মাঝে স্বাস্থ্য বিধি মেনে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।
৩রা ফেব্রুয়ারি চাঁদপুর শহরের পুরানবাজার, চান্দ্রা চৌরাস্তা বাজার, হাইমচর উপজেলার ২নং আলগী (উঃ) ইউনিয়নের লক্ষীপুর গ্রাম, জনতা বাজার, বাংলা বাজার,আলগী বাজার সহ বিভিন্ন স্থানে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহানের পক্ষ থেকে আসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।
শীত বস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সফিকুর রহমান গাজী, চাঁদপুর জেলা আওয়ামী মহিলা লীগ নেত্রী রেনু বেগম, হাইমচর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মিজানুর রহমান খান, চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী, আওয়ামী মৎস্যজীবীলীগ নেতা মোঃ আরিফ পাটোয়ারী প্রমূখ।
উল্লেখ্য গত ২২ জানুয়ারি থেকে প্রতিনিয়ত দলীয় নেতাকর্মী ও মাদ্রাসার এতিম ছাত্রদের এবং অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করে আসছেন রেদওয়ান খান বোরহান ও তার পক্ষে দলীয় নেতা কর্মীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন