প্রকাশের সময়: রবিবার, ৮ জুন, ২০২৫ । ৯:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সৌদি প্রবাসীর উদ্যোগে মধুরোডে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ

মাসুদ হোসেন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার মধুরোডে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ।
রবিবার (৮ জুন) বিকেলে মধুরোড ভাষাবীর এম এ ওয়াদুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত উক্ত খেলাটি সম্পন্ন হয়।
যুব সমাজকে মাদক ও অপরাধ কর্মকান্ড থেকে রক্ষা করতে উক্ত খেলার আয়োজন করেন সৌদি আরব প্রবাসী ক্রীড়া প্রেমী মোঃ আবু সালাম ওরফে সালাউদ্দিন হাজী।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত খেলায় অংশগ্রহণ করেন স্থানীয় বিবাহিত বনাম অবিবাহিত খেলোয়াররা। নির্দিষ্ট সময়ের খেলায় উভয় দলই ভালো খেলে এবং কেউ গোল দিতে না পারায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়।
সুজিত সাহা ও শরিফ হাজীর যৌথ ধারাভাষ্যে ট্রাইবেকারে গিয়ে ৩-৪ গোলে বিবাহিতদের পরাজিত করে জয় নিশ্চিত করেন অবিবাহিতরা। সম্পূর্ণ খেলাটিতে রেফারির দায়িত্বে ছিলেন আরেক ক্রীড়া প্রেমী সৌদি প্রবাসী মাহমুদুল হাসান বাপ্পি।
এদিকে বিবাহিত দলের ক্যাপ্টেন মালেক পাটওয়ারী ও অবিবাহিত দলের ক্যাপ্টেন রাশেদ পাটওয়ারীর দক্ষ নেতৃত্বে উক্ত খেলাটি ছিল ব্যাপক উত্তেজনা ও দর্শক পূর্ণতায়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন