প্রকাশের সময়: রবিবার, ৮ জুন, ২০২৫ । ১০:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সাদিয়া আক্তার নীলাকে খুঁজে পেতে পরিবারের আকুতি

মাসুদ হোসেন
পবিত্র ঈদুল আজহার দিন রাতে হারিয়ে যাওয়া সাদিয়া আক্তার নীলাকে খুঁজে পেতে সবার নিকট আকুতি জানিয়েছেন পরিবারের সদস্যরা। সে বেঁচে আছে কিনা এ দুশ্চিন্তায় দিন পার করছে বাবা মা সহ আত্মীয় স্বজনরা।
এ ব্যাপারে ঈদের পরদিন রবিবার চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে রেখেছেন নিখোঁজ সাদিয়ার বাবা মোঃ খোরশেদ আলম মিজি। জিডি নং- ৩৯৮। তবে নিখোঁজ সাদিয়া আক্তার নীলা কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানায় তার পরিবার।
সে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর মিজি বাড়ির (বাইনের বাড়ি) খোরশেদ আলম মিজির ছোট মেয়ে। ১৩ বছর বয়সী নিখোঁজ সাদিয়া গত ৭ জুন শনিবার রাতে তার বসতঘর থেকে নিজের অজান্তে হারিয়ে যায়। নিখোঁজের সময় সে সেলোয়ার-কামিজ পরিহিত ছিল।
নিখোঁজ এই মেয়েটির সন্ধান পেতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন অসহায় পরিবারটি।
যোগাযোগ ০১৮৬২২৭৭৪৬৮। অথবা উক্ত প্রতিবেদক এর ০১৮৩০-৮৮৫০০০ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন