প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২ । ৫:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

লাইসেন্সবিহীন সার বিক্রয় করায় রহিমানগরে মোবাইল কোর্টে জরিমানা

অনলাইন ডেস্ক

মো. রাছেল : কচুয়া উপজেলার রহিমানগর বাজারে অবস্থিত মেসার্স লিয়াকত ট্রেডার্স এর প্রোপাইটার মোঃ শাহাদাত হোসেন অবৈধভাবে লাইসেন্সবিহীন রাসায়নিক সার বিক্রয়, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি ও একই দোকানে গো খাদ্য, পোল্ট্রি খাদ্য সামগ্রী বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্যাহ। এসময় মোবাইল কোর্টে সহযোগীতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওসমান গণি, ফারুক হোসেন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

উপজেলা কৃষি অফিসার মোঃ সোফায়েল হোসেন বলেন, বিধি মোতাবেক লাইসেন্স ব্যতীত কেউ সার বিক্রয় করতে পারবে না। বালাইনাশক এবং রাসায়নিক সারের দোকানে পোল্ট্রি, গো-খাদ্য ও মানুষের খাবার বিক্রয় করা আইননত দণ্ডনীয় অপরাধ। এই বিষয়ে সকল কৃষি উপকরণ ব্যবসায়ীদের সর্তকীকরণ করা হচ্ছে, তবুও কিছু অসাধু ব্যবসায়ী তা মানছেনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্যাহ বলেন, সরকার নির্ধারিত মূল্য এবং নিয়ম ব্যতীত সার বিক্রয় করা যাবেনা। যদি কেউ আইন না অনুসরণ করেন তাহলে চলমান মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন