প্রকাশের সময়: সোমবার, ৯ জুন, ২০২৫ । ৬:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে মসজিদ-মাদ্রাসায় ‘স্মৃতিময় যুব সংঘের’ পানির ফিল্টার বিতরণ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরে স্মৃতিময় যুব সংঘের উদ্যোগে মসজিদের মুসল্লি এবং মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার উপহার দেওয়া হয়েছে। রবিবার (৮জুন) চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব রামদাসদী গ্ৰামের ৫টি মসজিদ এবং ৩টি মাদ্রাসায় এই পানির ফিল্টার বিতরণ করা হয়। একই সাথে পানির ফিল্টার গুলো ব্যবহারের জন্য ৮টি টেবিল ও টি মগ দেওয়া হয়। এসময় স্মৃতিময় যুবসংঘের সদস্য এবং এলাকার সম্মানি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদ্রাসা ও মসজিদ গুলো হলো, পূর্ব রামদাসদী গ্ৰামের ফাতেমা জিনাত হাফেজিয়া মাদ্রাসা, বাইতুন নূর জামে মসজিদ, মদিনাতুল উলুম জামে মসজিদে, বাইতুল ইমাম জামে মসজিদ, নূরুল কোরআন মাদ্রাসা, হাছান আলী বেপারী বাড়ি জামে মসজিদ, বাইতুল মোকাররম জামে মসজিদ ও জামালুর কোরআন মাদ্রাসা।

উল্লেখিত মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিরা বলেন, আমরা খুব আনন্দদিতো এবং গর্বিত যে আমাদের এলাকায় এমন একটি অরাজনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন আছে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ধাপে ধাপে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। যা খুব প্রশংসনীয় দাবি রাখে। তারা অসহায় ও অসুস্থ মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান, বৃক্ষ রোপণ, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা এবং শিক্ষা সামগ্রী বিতরণসহ এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী কাজ করছে। কিছু দিন আগে তারি একজন অসহায় মায়ের ভেঙ্গে যাওয়া ঘর মেরামত করে ব্যাপক প্রশংসিত হয়েছে।

স্মৃতিময় যুবসংঘের সদস্যরা বলেন, গরমের এই তাপদাহে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী এবং মসজিদের মুসল্লিরা পানির পিপাসায় ভোগেন। তাদের কথা বিবেচনা করে উপহার হিসেবে স্মৃতিময় যুব সংঘের পক্ষ থেকে এই পানির ফিল্টার দেওয়া হয়েছে। স্থানীয় বিত্তবান মানুষ এবং প্রবাসী ভাইদের সহযোগিতায় আমরা এই মানবিক কাজটি সম্পন্ন করতে পেরেছি।

তারা আরো বলেন, “মানুষ মানুষের জন্য,  জীবন জীবনের জন্য “এই স্লোগানকে ধারণ করে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারী আমাদের সংগঠনটি যাত্রা শুরু করে। আমাদের প্রথমে পরিকল্পনা ছিল গ্রামের মানুষদের স্বেচ্ছায় রক্তদান করা। এরপর অসচ্ছল মানুষদের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ, অসুস্থদের আর্থিক সহায়তা, মসজিদ মাদ্রাসায় সহযোগিতাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ শুরু হয়।

এসব কাজে সংগঠনের সদস্য এবং স্থানীয় বিত্তবান ও প্রবাসী ভাইরা আমাদের সহযোগিতা করে থাকেন। এই সহযোগিতা এবং ভালোবাসা পরায়ণ মানুষের হাতের সংখ্যা বৃদ্ধি পেলে আগামীতে আমরা আমাদের মানবিক কার্যক্রম আরো ব্যাপক পরিসরে ছড়িয়ে দিতে পারবো, ইনশাআল্লাহ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন