প্রকাশের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫ । ১০:৩৫ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ব্যবসায়ী টুটুলকে গুলি করে হত্যা, শত্রুতার জের সন্দেহ

অনলাইন ডেস্ক

কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে টুটুল নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে মধুপুর পশুর হাটসংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত টুটুল মধুপুর ইটভাটা এলাকার কেনেলপাড়ার বাসিন্দা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তোরাপ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর তিনি দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান খুলে ব্যবসা করছিলেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, টুটুলের কোনো ব্যক্তিগত শত্রু ছিল না, তবে এলাকায় পূর্বের কিছু গোষ্ঠীগত বিরোধ নিয়ে তিনি মাঝে মাঝে উদ্বেগ প্রকাশ করতেন। পরিবারের ধারণা, এসব পুরনো বিরোধ থেকেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেহেদী হাসান বলেন, “রাতে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের পাশ থেকে একটি শটগান, কয়েকটি গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছি।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টুটুলকে অন্য কোথাও হত্যা করে ওই স্থানে ফেলে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন