প্রকাশের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫ । ৯:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মেনে নেওয়া হবে না : ড. মোহাম্মদ জালাল উদ্দিন

মতলব উত্তর প্রতিনিধি

মতলবে বিএনপির মিছিলে নেতাকর্মীদের উপর হামলার ঘটনা তুলে ধরে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মেনে নেওয়া হবে না। ছাড় দিব কিন্তু ছেড়ে দিব না। যারা এ ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। আজ বুধবার বিকালে মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. জালাল উদ্দিন আরো বলেন, আমি দীর্ঘ ২০ টি বছর যেসব নেতাকর্মীদের সন্তানের মত করে আগলে রেখেছি। সেই সন্তানতুল্য নেতাকর্মীদের উপর যারা সন্ত্রাসী হামলা করল তাদের ছেড়ে দেওয়া যায় না। দীর্ঘদিন তারা ফ্যাসিবাদের অত্যাচার মামলা হামলা সহ্য করে দলীয় কর্মসূচি টিকিয়ে রেখে এমন নেতাকর্মীদের অঙ্গহানী, এই সুসময়ে এসে এটা কিভাবে সম্ভব?

তিনি বলেন, মতলবে রাজনীতি করতে হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। তা না হলে মতলবে রাজনীতি করার কোন প্রয়োজন নেই। বিএনপি শান্তির দল, জনগণের দল এই দলে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড খাকতে পারে না। তিনি তার নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রম শুরু করার জন্য আহ্বান করেন।

মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার। আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির খান প্রমুখ। সভায় মিছিলে মিছিলে শত শত নেতাকর্মী যোগদান করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন