প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ । ১০:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে তালাবদ্ধ ঘরে চোরের হানা, নগদ অর্থ লোপাট

এস.এম ইকবাল

ঈদের আনন্দে স্বজনদের সঙ্গে সময় কাটাতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন এক ব্যবসায়ী ও পরিবারের সদস্যরা। এই সুযোগে তালাবদ্ধ বাড়ির ওয়াশরুমের এডজাস্ট ফ্যান ও ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা চুরি করেছে চোরচক্র। চাঞ্চল্যকর এই চুরির ঘটনা ঘটেছে বুধবার (১১ জুন) সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ভাটিরগাঁও এলাকায় মো. ইউসুফ মিয়া নামের এক ফল ব্যবসায়ীর বাড়িতে।

ভুক্তভোগী ইউসুফ মিয়া ফরিদগঞ্জ উপজেলার কালিরবাজার চৌরাস্তায় দীর্ঘদিন ধরে ফল ব্যবসার সঙ্গে জড়িত। তিনি জানান, “বিকেলে পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। রাত ১১টার দিকে ফিরে এসে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। পরে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি আসবাবপত্র তছনছ করা এবং আলমারি ভাঙা। আলমারিতে থাকা ৩ লাখ ৭৫ হাজার টাকা চোর নিয়ে যায়। ঈদের সময় ব্যাংক বন্ধ থাকায় খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কালেক্ট করা টাকা বাড়িতেই রেখেছিলাম।’ চোরের দল ঘরে থাকা টাকা ছাড়া আর কোন মূল্যবান জিনিসপত্র নেয়নি।

ঘটনার পরপরই থানায় খবর দিলে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাহ আলম জানান, ‘ চুরির সংবাদের পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। চোর শনাক্তে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং অপরাধীদের শনাক্ত করতে প্রযুক্তি সহায়তা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন