প্রকাশের সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫ । ১০:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে চিতোষী পূর্ব ইউনিয়নে বিএনপির বিশাল জনসভা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার চিতোষী পূর্ব  ইউপি বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে চিতোষী ডিগ্রি কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য, সাবেক জেলা বিএনপির সফল সভাপতি ইঞ্জিঃ লায়ন মমিনুল হক বক্তব্য রাখেন।
তিনি বলেন, দেশের জনগণের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য তারেক রহমান যে ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন, তা ভবিষ্যতের একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার রূপরেখা। এই কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি নিরপেক্ষ, জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করতে পারব।”তিনি সদ্য প্রয়াত বিএনপির নেতা কর্নেল (অবঃ) আনোয়ারুল আজিমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,“তিনি ছিলেন দলের জন্য একজন নির্ভীক, সৎ ও নিবেদিত প্রাণ ও রাজনৈতিক সংগঠক।
তার মতো নেতার শূন্যতা সহজে পূরণ হবার নয়।”তিনি আরও বলেন,“আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য একটি বড় পরীক্ষা। একটি নতুন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য আমাদের পারস্পরিক মতানৈক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে—দলীয় শৃঙ্খলা ও একতা রক্ষা করে সামনে এগোতে হবে।”
চিতোষী পূর্ব ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এমএসসির  সঞ্চালনায় ইউপি সভাপতি মোঃ নজরুল ইসলাম (বিএসসি’র) সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম পাটওয়ারী, মোঃ জহিরুল ইসলাম, শাহ মোহাম্মদ আলী,  শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, শাহরাস্তি উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, পৌর  বিএনপি সহ -সভাপতি মোঃ আবুল কালাম, সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, মাধ্যমিক শিঃ সঃ সঃ সভাপতি আঃ রহিম, মেহের ডিগ্রী কলেজের ভিপি মোঃ জাকির হোসেন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব হাসান বাবলু, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ,  সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড. শাহেদুল হক মজুমদার সোহেল, সদস্য সচিব এহতেশামুল হক গণি।
পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সেচ্চাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সিপন, শ্রমিক দলের আহবায়ক হেলাল উদ্দিন দুলাল, পৌর শ্রমিক দলের আহবায়ক আঃ খালেক, ছাত্রদলের সভাপতি  এবি এম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি, ইউপি বিএনপি নেতা মোঃ সোহেল, প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া শাহরাস্তি উপজেলার মুলদল যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন