প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫ । ৯:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ সফল করতে চাঁদপুরে জরুরি সভা

সাইদ হোসেন অপু চৌধুরী

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, বিএনপি নেতা ইশরাক হোসেন আনুষ্ঠানিক শপথ নেয়ার পূর্বে নগর ভবনের ভেতরে ঢুকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা করা স্পষ্ট ফ্যাসিজম তৈরির আলামত মাত্র।

এমনকি আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে ইশরাক নিজেকে ‘মাননীয় মেয়র’ হিসেবে উল্লেখ করেছেন। যা একদিকে লজ্জার অপরদিকে দখলবাজি প্রতিষ্ঠার ট্রায়াল। বিএনপি ক্ষমতায় গিয়ে কী করবে তা বিএনপি নিজেরাই দৃশ্যমান করছে।

সোমবার (১৬ জুন) বাদ মাগরিব জেলা কার্যালয়ে আগামি ২৮ জুন ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশ সফল করার লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, বিচার, সংস্কারকাজ শেষ করেই জাতীয় নির্বাচন দিতে হবে এবং জাতীয় নির্বাচনের পূর্বে পরীক্ষামূলক স্থানীয় নির্বাচন দিতে হবে। এতে নির্বাচন কমিশনের সক্ষমতা যেমন যাচাই হবে, আবার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কি না তাও নিশ্চিত হওয়া যাবে।

জরুরি সভায় আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, দপ্তর সম্পাদক মাওলানা আবদুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দীন খান, মুফতি মানসুর আহমাদ, মুফতি আল-আমিন প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন