প্রকাশের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫ । ১০:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কচুয়ায় প্রাকৃতিক দুর্যোগ,হতদরিদ্র ও অসহায় ৬টি পরিবারের মাঝে বসতঘর পুনঃ নির্মানের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে দুই বান্ডেল ঢেউটিন ও ৬হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জন স্বাস্থ্য কর্মকর্তা মো.কামরুজ্জামান, কচুয়া প্রেসক্লাব সভাপতি মোঃ আতাউল করিম প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারফিন হোসাইনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন