প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ । ১০:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পঞ্চাশ বছরেও অম্লান শিক্ষাবিদ এটি আহমেদ হোসাইন রুশদী; শ্রদ্ধায় স্মরণ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কৃতি সন্তান শাহতলী নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ বহু প্রতিষ্ঠানের রূপকার শাহ্তলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা এ টি আহমেদ হোসাইন রুশদীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ২০ জুন।

তিনি ১৯৭৫ সালের এইদিনে ঢাকা হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, দেশবরেণ্য এ শিক্ষাবিদের মৃত্যুবাষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন কর্মসূচী পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে দিনের শুরুতে সকালে পবিত্র কোরআন খতম, মরহুমের কবর জিয়ারত, কলেজ মিলনায়তনে মিলাদ মাহফিল, স্মরণসভা।

স্মরণ সভায় সভাপতিত্ব করবেন উদযাপন কমিটির আহবায়ক চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

অনুষ্ঠানে বিশিষ্টজন, স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকবৃন্দ, সুধীজন ও শিক্ষার্থীগন উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন উদযাপন কমিটির সেক্রেটারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার।

জানা গেছে, মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী এজিবিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করেছেন। শিক্ষা প্রসারে নিজের বহু অর্থ সম্পদ ও জমি দান করেছিলেন। গড়ে তোলেছেন শাহতলী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান।

তিনি শাহতলী কামিল মাদরাসা, শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী দাখিল মাদ্রাসা, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর শাহতলী যোবাইদা সরকারি (বালিকা) প্রাথমিক বিদ্যালয়,হামানকর্দ্দিতে শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাপানিয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেনাপুর আগরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনগাঁও মাধ্যমিক বিদ্যালয়, লাকসাম উচ্চ বিদ্যালয়, ঢাকার দক্ষিণ মুহসেন্দী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।

এছাড়াও শাহ্তলী অঞ্চলের বিভিন্ন উচ্চ বিদ্যালয়, মাদরাসা ও মসজিদসহ নানা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক সহযোগিতা করেন। তিনি চাঁদপুর জেলা ও বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে অবদান রেখেছেন। তার নিজের এলাকায় মানুষদের নিরক্ষর মুক্ত রাখার জন্য তিনি এ মহৎ পদক্ষেপ গ্রহণ করেন। এসব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে তার ছিল অক্লান্ত, অফুরন্ত পরিশ্রম।

পরিশ্রম এবং সততা মানুষকে সৌভাগ্য এবং সফল করতে পারে তাই তিনিও জাতীয়ভাবে স্বীকৃতি পেয়ে সফল হয়েছেন। শিক্ষা বিস্তারে অবদান রাখায় তৎকালীন সরকার তাকে গোল্ড মেডেল ও রুশদী উপাধিতে ভূষিত করেন।

উল্লেখ্য, মরহুম মাওলানা এ টি আহমেদ হোসাইন রুশদী চাঁদপুর প্রেসক্রাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর দাদা ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন