চাঁদপুরে আবারও প্রমাণ হলো অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের কোনো আশ্রয় নেই।
(২০ জুন) রাত ১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী সদর উপজেলার বড় স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে।
এতে আটক করা হয় চিহ্নিত সন্ত্রাসী মোঃ জালাল (১৯), মোঃ হাসান (১৮), মোঃ নাসিম (১৮) ও মোঃ সোহান (১৫)-কে।
তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, ১টি হাতুড়ি, ১টি ছুরি এবং ৪টি ইয়াবা সেবনের সরঞ্জাম।
এই সফল অভিযানে জেলার মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে। উদ্ধারকৃত অস্ত্র-মাদকসহ আসামিদের চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এই কঠোর অভিযান হোক প্রতিটি এলাকায় নিয়মিত উদ্যোগ জনগণ চায় নিরাপদ চাঁদপুর।

নিজস্ব প্রতিনিধি