প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫ । ১০:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহামায়ায় বেপরোয়া বোগদাদ বাস কেড়ে নিলো ভ্যান চালকের প্রাণ

মাসুদ হোসেন
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মহামায়ায় চলন্ত ভ্যানে যাত্রীবাহী বোগদাদ বাসের ধাক্কায় এক অসহায় ভ্যান চালকের প্রাণহানির ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ জুন) বিকাল ৪টার দিকে মহামায়া পশ্চিম বাজারে শামীম পাটওয়ারীর মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, মহামায়া পূর্ব বাজার থেকে একটি স্টিলের আলমারি নিয়ে পল্লী বিদ্যুৎ এলাকায় যাচ্ছিল ভ্যান চালক মনির হোসেন মিন্টু (৫০)। ঘটনাস্থলে এলে পেছন থেকে দ্রুত গতিতে আসা চাঁদপুরগামী ঢাকা মেট্রো- ব ১৫-৬১২৫ নম্বরের যাত্রীবাহী বোগদাদ বাসটি ধাক্কা দেয়। এতে ভ্যান চালক সামনের পার্শ্ববর্তী স’মিলের গাছের গুঁড়ির কাছে গিয়ে ছিটকে পড়ে। এসময় তার মাথার উপর স্টিলের আলমারি পড়ে মারাত্মক আহত হয়।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেপার করেন। এম্বুলেন্সটি পথিমধ্যে গেলে তার মৃত্যু হয়।
এদিকে অভিযুক্ত যাত্রীবাহী বাসটিকে চেয়ারম্যান মার্কেট এলাকায় আটক করেন স্থানীয়রা।
পরে খবর পেয়ে এদিন সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহজাহান সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে বাসটিকে জব্দ করে থানায় নিয়ে যান।
নিহত মনির হোসেন মিন্টু চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরবাকিলা গাজী বাড়ির শফিকুর রহমান গাজীর ছেলে। তিনি ৫ সন্তানের জনক।
এ বিষয়ে রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম পাঠান এবং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ জানান, নিহত ভ্যান চালক খুবই অসহায়।
তিনি আহত হওয়ার পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক ঢাকায় রেপার করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
তিনি এই ভ্যান গাড়ি চালিয়ে দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করে আসছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন