প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ স্কাউটস,প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দেশব্যাপী একযোগে কাব কার্ণিভাল-২০২৫ ধারাবাহিকতায় কচুয়ায় কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে হযরত শাহ্ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে কচুয়া উপজেলা কাব স্কাউটস শাখার আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়।
উপজেলা কাব স্কাউটস কমিশনার মোতালেব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কাব লিডার জাহাঙ্গীর আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনা আক্তার।
এ সময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি খোরশেদ আলম, উপজেলা কাব স্কাউটস সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন,কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, ইসমাইল হোসেনসহ উপজেলার কাব স্কাউটস নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কার্নিভালে কাব স্কাউটদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ, শিল্পকর্ম প্রদর্শনী, শারীরিক কসরত ও স্কাউটস নীতিনির্ভর বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, শিশুদের আত্মবিশ্বাস, দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কার্নিভালে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শতাধিক কাব স্কাউট সদস্য অংশগ্রহণ করেন।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া