প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ । ২:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বেকার যুব সমাজকে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করছে স্থানীয় সরকার : মোহসীন উদ্দিন

মনিরুল ইসলাম মনির

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে। এই প্রশিক্ষণগুলোর মাধ্যমে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা হচ্ছে। এর ফলে তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারছে, অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, এখলাছপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী সহ ইউনিয়ন পরিষদের সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।

নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি এসময় এখলাছপুর ইউনিয়ন পরিষদ এর কর্মকান্ড, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

ইউনিয়ন পরিষদ থেকে নেয়া সকল সেবা সম্পর্কে খোঁজ খবর নেন এবং হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য পরিষদের কর্মকর্তাসহ সকল জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন